জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ
বুধবার, ২ জুলাই ২০২৫



জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ

জয়পুরহাট পৌরসভায় গৃহস্থালী পর্যায়ে বাসাবাড়িতে বর্জ্য পৃথকীকরণে প্রতি বাড়িতে ২টি করে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের ৫নং ওয়ার্ডের প্রফেসরপাড়া মহল্লার হাজী বদর উদ্দিন রোডে এ কর্মসূচীর উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহা. সবুর আলী।

পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে ও এরাস ভেঞ্চার্স লিমিটেড এর বাস্তবায়নে অনুষ্ঠিত ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক মোহা. সবুর আলী স্থানীয় জনসাধারনের মাঝে ডাস্টবিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন এরাস ভেঞ্চার্স লিমিটেডের পরিচালক ইছাহাক আলী, পৌর হিসাবরক্ষন কর্মকর্তা জুলফিকার আলী, উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আ. হাসেম, সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশীদ, কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

পৌরসভার প্রশাসক বাসসকে জানান, আজ এ কর্মসুচির উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে আমরা পৌরসভার সকল বাসাবাড়িতে ২টি করে ডাস্টবিন বিতরণ করবো। ১টিতে পচনশীল ও অপরটিতে অপনশীল দ্রব্য রাখা হবে। প্রতিদিন পৌরসভার পক্ষ হতে গাড়ি বিভিন্ন বাসার সামনে যাবে এবং বাঁশি বাজিয়ে বাসার ময়লা-আর্বজনা নিয়ে আসবে।

এতে করে পৌরসভা এলাকার বর্জ্য অপসারণ হবে। আগামীতে আমরা একটি বর্জ্যমুক্ত পরিচ্ছন্ন শহর জয়পুরহাট বাসীকে উপহার দেওয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:২০   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ