দীর্ঘ ১৫ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, নেতা-কর্মীদের উচ্ছ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীর্ঘ ১৫ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, নেতা-কর্মীদের উচ্ছ্বাস
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



দীর্ঘ ১৫ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, নেতা-কর্মীদের উচ্ছ্বাস

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ১৫ বছর পর অবশেষে জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বহুল প্রতীক্ষিত এই জাকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠিত হবে। সম্মেলনটি শনিবার দুপুর ২টায় সরিষাবাড়ী পৌর বিএনপির আয়োজনে সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। সম্মেলনের উদ্বোধন করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, এবং সহ-প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস। সম্মেলনে সভাপতিত্ব করবেন পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ(অব:) আব্দুল বারেক।

দীর্ঘদিন পর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এবং জামালপুর জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু প্রার্থী হবেন বলে জানা গেছে। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সাবেক যুব নেতা সেলিম রেজা, এবং বর্তমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল আলম আশরাফ ফকির প্রার্থী হতে পারেন।

উল্লেখ্য, ২০০৯ সালে সরিষাবাড়ী পৌর বিএনপির সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটিতে অধ্যক্ষ (অবঃ) আব্দুল বারেক সভাপতি এবং শাহ আশরাফুল আলম ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৪   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ