বন্দরে মাসুদুজ্জামানের পক্ষ থেকে শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে মাসুদুজ্জামানের পক্ষ থেকে শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



বন্দরে মাসুদুজ্জামানের পক্ষ থেকে শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রামনগর এলাকায় ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের রামনগর এলাকার বায়তুন নূর জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছেন। আমরা তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার চেষ্টা করবো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া চাই।”

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, ফারুক হোসেন, সমাজসেবক মনির হোসেন সরদার, সাবেক যুবদল নেতা ইসালউদ্দিন ঈসা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২২   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ