ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে, নিরাপদ থাকতে করণীয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে, নিরাপদ থাকতে করণীয়
শনিবার, ৫ জুলাই ২০২৫



ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে, নিরাপদ থাকতে করণীয়

ক্রোম ব্রাউজারে ‘সিভিই-২০২৫-৬৫৫৪’ জিরো ডে ঘরানার ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় গোপনে সাইবার অপরাধীরা কম্পিউটারে কোড যুক্ত করে নজরদারি চালাতে পারে ব্যবহারকারীদের। এজন্য ক্রোম ব্রাউজারের নতুন নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল।

গুগল জানিয়েছে, গত ২৫ জুন নিরাপত্তাত্রুটিটি শনাক্ত করেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। শনাক্তের পর ত্রুটিটি সমাধান করার চেষ্টা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হবে। সাইবার হামলা থেকে রক্ষা পেতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ নিরাপত্তা প্যাঁচটি ব্যবহার করতে হবে।

গুগলের তথ্যমতে, সিভিই-২০২৫-৬৫৫৪ ত্রুটি কাজে লাগিয়ে কম্পিউটারে ম্যালওয়্যারের মাধ্যমে নতুন কোডযুক্ত করা যায়। এর ফলে দূর থেকে গোপনে কম্পিউটারে থাকা তথ্য ও ছবি সংগ্রহ করা সম্ভব। এজন্য নিরাপত্তা প্যাঁচটি উন্মুক্তের পরপরই ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৩২:০৪   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ