সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শনিবার, ৫ জুলাই ২০২৫



সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৬-৭ জন আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) ভোরে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজু। তিনি ইউনিক পরিবহনের হেলপার ছিলেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুটি গাড়িই অতিরিক্ত গতিতে চলছিল, ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইউনিক বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং উভয় বাসের যাত্রী ও কর্মচারীরা আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে রাস্তার পাশে রাখা হয়েছে। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:১৮   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ