এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার আলোচনার বাইরে: নজরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার আলোচনার বাইরে: নজরুল ইসলাম
শনিবার, ৫ জুলাই ২০২৫



এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার আলোচনার বাইরে: নজরুল ইসলাম

এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার আলোচনার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ নিয়ে নাগরিক ঐক্যের সেমিনারে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন নানা সংস্কার নিয়ে আলোচনা করলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার বাইরেই রয়ে যাচ্ছে। বারবার দেশের মানুষ রক্ত দিলেও এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।’

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময়ও তাদের দলের নেতারা আত্মগোপনে ছিলেন।’

এ সময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩২   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ