যে কারণে পাকিস্তানের সেনাপ্রধানকে ধন্যবাদ জানাল হোয়াইট হাউস

প্রথম পাতা » আন্তর্জাতিক » যে কারণে পাকিস্তানের সেনাপ্রধানকে ধন্যবাদ জানাল হোয়াইট হাউস
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



যে কারণে পাকিস্তানের সেনাপ্রধানকে ধন্যবাদ জানাল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ‘নোবেল পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করার জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, তার (পাকিস্তানের সেনাপ্রধান) এই মনোনয়নই প্রমাণ করে যে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তপূর্ণ কূটনৈতিক হস্তক্ষেপ করেছিলেন, তাকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান।

গত জুনে যুক্তরাষ্ট্র সফর করেন পাকিস্তানের সেনাপ্রধান। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের আগে ভারত-পাকিস্তানের মধ্যে ‘পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানান পাক সেনাপ্রধান আসিম মুনির।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৮ জুন এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প পাক সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তবে ওই বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্টকে নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানান আসিম মুনির।

এ বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, ‘আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।’

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিতে নোবেলের জন্য নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের জন্য লিখিতভাবে সুপারিশ পাঠিয়েছে ইসলামাবাদ।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৩   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো
তেল ক্রয় নিয়ে ভারতের ঘোষণায় নতুন কিছু দেখছে না ক্রেমলিন
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে বলল আরব আমিরাত
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৯৯ সন্ত্রাসী নিহত
ইরানের বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ ‘উত্তেজনা’ বাড়িয়েছে: পেজেশকিয়ান
গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ