আওয়ামী লীগ ফেরানোর প্রশ্নে যা বললেন দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ ফেরানোর প্রশ্নে যা বললেন দুদু
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



আওয়ামী লীগ ফেরানোর প্রশ্নে যা বললেন দুদু

যারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, যারা আসলে আওয়ামী লীগকে ফেরাতে চায়, তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায়। জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে দেশে একটি গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ।

‘আন্দোলন গত বছর শুরু হয়নি। এটি ১৫-১৬ বছরের দীর্ঘ লড়াই’— উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এটি ছিল স্বৈরাচার হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন।

তিনি বলেন, এখন কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন। এটা নতুন ফাঁদ। জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন। এ চক্রান্ত সফল হবে না।

শামসুজ্জামান দুদু বলেন, যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায়, তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক, নির্বাচন করুক, জয়লাভ করুক— তারপর পিআর আনুক। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৫৮   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড্রাইভিং লাইসেন্স-বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার সিদ্ধান্ত
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ