ভয়াবহ বন্যায় ভেসে গেছে চীন-নেপাল সংযোগকারী সেতু, নিখোঁজ বহু মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভয়াবহ বন্যায় ভেসে গেছে চীন-নেপাল সংযোগকারী সেতু, নিখোঁজ বহু মানুষ
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



ভয়াবহ বন্যায় ভেসে গেছে চীন-নেপাল সংযোগকারী সেতু, নিখোঁজ বহু মানুষ

মৌসুম বৃষ্টির প্রভাবে চীনের তিব্বত অঞ্চলের ভোতে কোসি নদীতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে চীন ও নেপালকে সংযোগ করা ‘ফ্রেন্ডশিপ সেতু’ ভেসে গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তিব্বত অঞ্চলের একটি হিমবাহী হ্রদের পানি উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন তারা। কারণ কোসি নদী বন্যার পানিতে প্লাবিত হলেও গত ২৪ ঘণ্টায় সেখানে খুব বেশি বৃষ্টিপাত হয়নি।

বন্যায় নেপালে অন্তত ১৮ জন নিখোঁজ হয়েছেন। অপরদিকে চীনে ১১ জন নিখোঁজের তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া।

নেপালে যারা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ছয় চীনা শ্রমিক এবং তিন পুলিশ কর্মী রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)।

এরসঙ্গে আটটি ইলেকট্রিক গাড়িও ভেসে গেছে। এছাড়া একটি হাইড্রোইলেকট্রিক প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংযোগ সেতুটি ভেসে যাওয়ায় চীন ও নেপালের মধ্যে বাণিজ্য বিঘ্নিত হচ্ছে বলে মঙ্গলবার (৮ জুলাই) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত কয়েকদিন ধরেই চীন আকস্মিক বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। এরমধেই এ সপ্তাহে একটি মৌসুমী ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশটি। যা ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫২   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ