মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয় : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয় : মির্জা ফখরুল
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয় : মির্জা ফখরুল

মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ডিবেটের একটি বিষয়ে আমার আমার আপত্তি আছে। প্রধানমন্ত্রী আর স্পিকার বলার আগে মাননীয় শব্দটা বলা কি আমরা বাদ দিতে পারি না? আমার মনে হয়, এই মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয়

আজ মঙ্গলবার বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্য বিশারদ মিলনায়তনে দ্যা বাংলাদেশ ডায়ালগ এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনাল ২০২৫’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান তরুণ সমাজের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেকেই বলেন, কিছু হবে না। আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে।

আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি, অবশ্যই অনেক কিছু হবে। বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াবে। তর্ক-বিতর্ক থাকবে, মতের অমিল থাকবে। আমি একজনের সাথে একমত হব না, কিš‘ তার মতের জন্যে আমার জীবন দিয়ে দেব। আমরা এটাতেই বিশ্বাস করি। আমরা এই লিবারেল ডেমোক্রেসিতেই বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্র।

তিনি বলেন, বাংলাদেশের দূর্ভাগ্য, বাংলাদেশে গণতন্ত্র চর্চা হয়নি। সম্ভবত লিগ্যাসি অব পাকিস্তানি পলিটিকসের কারণে এটি হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপর আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গিয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রশনা ইমাম, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিতার্কিকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৮   ১৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ