আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ ধরে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে: নাহিদ

প্রথম পাতা » খুলনা » আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ ধরে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে: নাহিদ
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ ধরে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদ আমাদের দেখিয়েছেন বাংলাদেশপন্থী, ভারতীয় আগ্রাসন বিরোধী ও দিল্লির আধিপত্যবাদ বিরোধী পথ। সে পথ ধরেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল আর সে পথ ধরেই এনসিপি রাজনীতি করছে।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা এই নতুন রাজনৈতিক দল।

পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়া এসে পৌঁছেছে এনসিপি’র গাড়ি বহর। এসময় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পদযাত্রা শুরু করে এনসিপি।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ একথা বলেন।

নাহিদ বলেন, আবরার ফাহাদের অপরাধ ছিল, তিনি দেশের মানুষের জন্য কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই ভারতীয় তাবেদার সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী তাকে সারারাত নির্মম নির্যাতন করে শহীদ করে।

তিনি আরো বলেন, ২০১৯ সালে আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপাত্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সে আন্দোলন ছিল আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম মাইলফলক।

এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতি গড়তে চায় উল্লেখ করে নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তাদের ধারণ করি। ফ্যাসিবাদ বিরোধী শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই বাংলাদেশপন্থী রাজনীতিই করতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৪   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে - নৌপরিবহন মন্ত্রী
ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৯
রমজানে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে
ঝিনাইদহ-১ আসনে জিতলেন ধানের শীষের আসাদুজ্জামান
বাগেরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক
সাতক্ষীরায় গুলি-ককটেলসহ আটক ১
সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ