১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আগামী দুই-চার দিন অথবা ১০ দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্বে দেবেন। সেই অপেক্ষায় আছি আমরা।’

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘গত ১৭ বছর শেখ হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। শুধু তাই নয়, যে খাবারগুলো খেতেন, তাতে বিষ মিশিয়ে দেওয়া হতো। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এর জন্য দায়ী শেখ হাসিনা।’

এ্যানি আরও বলেন, ‘এবার ভোট কঠিন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ, আওয়ামী লীগ পালিয়ে গেছে। অত্যাচার-নির্যাতন করে ভোট করার মতো পরিস্থিতি রাখেনি তারা। বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৩   ২৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ