মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত
বুধবার, ৯ জুলাই ২০২৫



মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের প্রদত্ত সকল বিদ্যমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বি-পাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি দুই দেশের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

ভুটানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভুটানকে বিশেষ করে চিকিৎসা শিক্ষা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতা করে যাচ্ছে। এর জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বাংলাদেশে ভুটানের সম্পৃক্ততা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় মানবিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, উভয় দেশের তরুণ প্রজন্মের একে অপরের দেশ সফরের মাধ্যমে সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করা উচিত। বাংলাদেশ সার্কের চেতনা বজায় রাখতে এবং এগিয়ে নিতে চায়।

তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান, তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২৩   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ