আজারবাইজানে সিরিয়া ও ইসরাইলের কর্মকর্তাদের বৈঠক!

প্রথম পাতা » আন্তর্জাতিক » আজারবাইজানে সিরিয়া ও ইসরাইলের কর্মকর্তাদের বৈঠক!
রবিবার, ১৩ জুলাই ২০২৫



আজারবাইজানে সিরিয়া ও ইসরাইলের কর্মকর্তাদের বৈঠক!

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফরের ফাঁকে রাজধানী বাকুতে একজন সিরিয়ান এবং একজন ইসরাইলি কর্মকর্তা মুখোমুখি বৈঠক করেছেন। শনিবার (১২ জুলাই) বৈঠক করেন তারা। দামেস্কের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

এই বৈঠকটি ইসরাইল ও সিরিয়ার জন্য একটি বড় পদক্ষেপ। কারণ কয়েক দশক ধরে শত্রুতা চলে আসার পর দুই কর্মকর্তার মধ্যে মুখোমুখি বৈঠক হলো।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই সূত্র জানিয়েছে, ‘আল-শারার বাকু সফরের ফাঁকে একজন সিরিয়ান কর্মকর্তা এবং একজন ইসরাইলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হয়েছে।’

ইসরাইল আজারবাইজানের একটি প্রধান অস্ত্র সরবরাহকারী এবং ককেশাসীয় দেশটিতে তাদের উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিতি রয়েছে। যা তাদের চিরশত্রু ইরানের প্রতিবেশী।

সূত্রটি আরও জানায়, আল-শারা নিজে ওই বৈঠকে অংশ নেননি। যেখানে সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি সামরিক উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছিল।

ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের উৎখাতের পর, আল-শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ঠেকাতে সিরিয়ায় শত শত বিমান হামলা চালায় ইসরাইল।

এদিকে, আল-শারা বারবার বলেছে যে, সিরিয়া তার প্রতিবেশীদের সাথে সংঘাত চায় না। পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের উপর আক্রমণ বন্ধ করার জন্য চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

সিরিয়া সরকার সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তিতে ফিরে আসার জন্য ইসরাইলের সাথে পরোক্ষ যোগাযোগ করেছে, যা বাফার জোন তৈরি করেছিল।

গত মাসের শেষের দিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছিলেন যে ইসরাইল সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে আগ্রহী।

তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার একটি সরকারি সূত্র জানিয়েছিল, এটি প্রাথমিক অবস্থায় আছে।

কিন্তু এই সপ্তাহে লেবানন সফরের সময়, সিরিয়ায় মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানান, সিরিয়া এবং ইসরাইলের মধ্যে সংলাপ শুরু হয়েছে।

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৭:১০:৪২   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ