গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ: মৎস্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ: মৎস্য উপদেষ্টা
বুধবার, ১৬ জুলাই ২০২৫



গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গৃহকর্মীদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি শ্রমিক অধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি একইসাথে নারী আন্দোলনেরও অবিচ্ছেদ্য অংশ।

উপদেষ্টা আজ সকালে দ্য ডেইলি স্টার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “গৃহকর্মীদের অধিকার ও বাস্তবায়নে চ্যালেঞ্জ: নীতিমালা থেকে আইন প্রণয়ন নিয়ে সংলাপ”- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে যদি গৃহকর্মী না থাকতেন, তাহলে নারীদের নিজেদেরকেই সেই কাজগুলো করতে হতো। তাই এক্ষেত্রে নারীদের মধ্যেই পারস্পরিক সহানুভূতি ও সমর্থনের মনোভাব গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, গৃহকর্মীদের প্রতি সম্মান দেখিয়ে কথা বলা উচিত এবং গৃহকর্মী শব্দের ব্যবহার নিয়েও আমাদের চিন্তা করা উচিত।

উপদেষ্টা আরো বলেন, ফ্ল্যাট বাড়িগুলো আধুনিক হলেও, সেখানে গৃহকর্মীদের বিশ্রামের স্থান রাখা হয় না।

ভবিষ্যতের বাড়ি নির্মাণে তাদের জন্য উপযুক্ত বিশ্রাম ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

উপদেষ্টা বলেন, গৃহকর্মীদের স্বাস্থ্য ভালো না থাকলে, পুরো পরিবারের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। অথচ তারা নিজেরাও মানুষের মতো মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী। অনেক সময় ক্ষুধা নিবৃত্ত করতে তারা জর্দা ও গুলসহ বিভিন্ন তামাকজাত পণ্য গ্রহণ করেন। তাই সময়মতো খাবার নিশ্চিত করলে, এই সমস্যাও কমে আসবে।

সবুজের অভিযান ফাউন্ডেশন, অক্সফাম ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস এর সহযোগিতায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

এ সময় আরো বক্তৃতা করেন- নারী সংস্কার কমিশনের সাবেক সদস্য মাহীন সুলতান, শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য রাজেকুজ্জামান রতন ও বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম।

সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এতে স্বাগত বক্তৃতা করেন সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম।

বাংলাদেশ সময়: ১৮:২১:৫২   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ঢাকা পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিএমপি কমিশনার
লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
৫ আগস্টের পর মুরুব্বিরাও আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারেনি
জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড করলে কেউ ছাড় পাবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
বরগুনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ