দুর্নীতিবিরোধী বিতর্কে সরিষাবাড়ীর চিলড্রেনস হোম চ্যাম্পিয়ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতিবিরোধী বিতর্কে সরিষাবাড়ীর চিলড্রেনস হোম চ্যাম্পিয়ন
বুধবার, ১৬ জুলাই ২০২৫



দুর্নীতিবিরোধী বিতর্কে সরিষাবাড়ীর চিলড্রেনস হোম চ্যাম্পিয়ন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার (১৬ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় স্থানীয় চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো- সরিষাবাড়ী সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়, চিলড্রেনস হোম পাবলিক স্কুল, এবং বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের বিষয় ছিল “জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতিত দুর্নীতি নির্মূল করা কোন ক্রমেই সম্ভব নয়”। চূড়ান্ত পর্বের জন্য নির্ধারিত বিষয় ছিল “দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি”।

তীব্র যুক্তিতর্কের মধ্য দিয়ে চিলড্রেনস হোম পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের মাঝে শিক্ষা উপকরণ এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মাঝে ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বাহাদুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহছেন উদ্দিন। দুদক জামালপুর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু সাইদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আন্নু মিঞা।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪০   ৪৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ