সরকার বিল ও জলাভূমি সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে : সৈয়দা রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার বিল ও জলাভূমি সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে : সৈয়দা রিজওয়ানা হাসান
বুধবার, ১৬ জুলাই ২০২৫



সরকার বিল ও জলাভূমি সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে : সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার দেশের বিভিন্ন স্থানের বিল ও জলাভূমি সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে।

স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে জলাভূমিসমূহের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।

আজ বুধবার রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ ও পাটোয়াকামড়ি বিল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

পানি সম্পদ উপদেষ্টা বলেন, এই বিলগুলো শুধু পানি বা মাছের উৎস নয়, এগুলো পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ ছাড়া এগুলোর জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়।

তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অবিলম্বে বিল দু’টির পরিবেশ সংরক্ষণ, জলাধার পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য টেকসইভাবে ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, রংপুর পাউবো’র প্রধান প্রকৌশলী মো. মাহবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম, কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন এবং তাঁকে বিল এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। উপদেষ্টা স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

এরপূর্বে উপদেষ্টা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ এবং শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৯   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ