হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না: মুফতি বশির

প্রথম পাতা » ছবি গ্যালারী » হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না: মুফতি বশির
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না: মুফতি বশির

হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরীর একটি হোটেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুফতি বশির উল্লাহ বলেন, ‘আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম ওলামার ত্যাগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তিক করার চেষ্টা করা হলে আমরা তা রুখে দিবো।’

তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, ‘চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে আপনাদেরকেও বিতাড়িত করবে।’

তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুল ছাড় দেব না। আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা আমেরিকার গোলামিও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না।

কথিত নারী কমিশনের নারী সংস্কার বাস্তবায়ন হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপি বলেন, হেফাজতকে রাজনীতি ও নির্বাচনের স্বার্থে ব্যবহার করা হবে কি-না সেটি নিয়ে সংশয় রয়েছে। তিনি হেফাজতের কেন্দ্রীয় নেতাদেরকে সংগঠনের ভেতরে বিভক্তি দূর করার আহ্বান জানান।

পরে রাজশাহী মহানগর ও জেলার কমিটি ঘোষণা করেন তিনি। এতে মহানগর কমিটির সভাপতি করা হয়েছে মুফতি হুসাইন ও জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে। এছাড়া মহানগর সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সবুর সিরাজী ও জেলা সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ইমরান উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪২   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ