ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আজ ভূটানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচে জোড়া গোল করেছেন তৃষ্ণা রানী।বৈরী আবহাওয়ায় মাঠ অনুপযোক্ত থাকায় নির্ধারিত ভেন্যু বদলে কিংস এরেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচ।

প্রথমার্ধের ৩১ মিনিটে মধ্যমাঠ থেকে বদলী খেলোয়াড় স্বপ্নার থ্রু পাস থেকে তৃষ্ণা বাংলাদেশকে এগিয়ে দেন। এর দুই মিনিট আগে গোলের সুযোগ নষ্ট করেছিলেন তৃষ্ণা।

বিরতির পর তৃষ্ণার আদায় করা পেনাল্টি থেকে স্বপ্না ব্যবধান দ্বিগুন করেন। ৬৬ মিনিটে তৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।

গত পরশু দিন নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল।

টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে।

পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:২৮   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ