ফ্যাসিস্টরা সুযোগ পেলে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্যাসিস্টরা সুযোগ পেলে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে : এ্যানি
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



ফ্যাসিস্টরা সুযোগ পেলে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গোপালগঞ্জে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তা দেখে বুঝতে হবে, ফ্যাসিস্টরা সুযোগ পেলে অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। গতকালকে আমরা তার বীভৎস চিত্র দেখেছি। গোপালগঞ্জের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে জেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অবশেষে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় দিতে সক্ষম হয়েছি। ৫ আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার জন্য সব রাজনৈতিক দলসহ বিএনপি মাঠে ময়দানে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় ৫ তারিখের পর কিছু কিছু রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির বক্তব্যে আমাদের কষ্ট হয়।
তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান দিয়েছে তা আমরা আশা করি না।’

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইঁয়া, জেলা বিএনপির আহ্বায়ক সাহাব উদ্দিন সাবু, সদস্যসচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৭   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ