অসুস্থ জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসুস্থ জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা
রবিবার, ২০ জুলাই ২০২৫



অসুস্থ জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বাসায় গিয়েছেন ধর্ম-বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২০ জুলাই) উপদেষ্টা জামায়াত আমিরের বাসায় পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

এরআগে, শনিবার (১৯ জুলাই) জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বক্তব্য দেয়ার সময় তিনি দাঁড়ানো অবস্থা থেকে মঞ্চে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও আবারও লুটিয়ে পড়েন তিনি। পরে বসে বসেই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেয়া হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে হাসপাতালে যান।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪০   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - হেমায়েত হোসেন
সরিষাবাড়ীতে প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে নির্যাতন ও জমি দখলের অভিযোগ
জামালপুরে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ