পার্বত্য অঞ্চলে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠায় সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য অঞ্চলে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠায় সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ২০ জুলাই ২০২৫



পার্বত্য অঞ্চলে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠায় সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর হয়েছে, কাজেই চট করে বাস্তবায়ন করে ফেলতে পারবো এমন প্রত্যাশা আপনারাও করবেন না, আমরাও করি না। তবে এ অঞ্চলে পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকার সিরিয়াস। যাতে করে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে।

রোববার (২০ জুলাই) সকালে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত পরিষদ অডিটোরিয়ামে জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বান্দরবানের পরিবেশ অনেক সহনীয়। যেখানে সার্বিকভাবে সম্পদ কম, সেখানে মানুষকেই হতে হবে সম্পদ। শিক্ষার কোনো বিকল্প নেই, এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা শুরু হয়েছে। তবে জিপিএ-৫ এর দিকে ছুটতে ছুটতে গত ২০ বছরে এ অঞ্চলে শিক্ষা ব্যবস্থার প্রবল অবনতি হয়েছে।’

অনুষ্ঠানে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও জেলা পরিষদের সদস্যরাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নের জন্য শতাধিক কৃষক ও নারী উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী-প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৬:১২:১০   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
ঈদ করতে বাড়ি ফিরছিলেন বাবা-মা, তার আগেই গাছ পড়ে মারা গেল শিশুসন্তান
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ