জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যবসায়ী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যবসায়ী আটক
রবিবার, ২০ জুলাই ২০২৫



জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

গতকাল (২০ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে তাদের আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ আজ দুপুরে সাংবাদিকদের জানান, ২৬ বীর-এর ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে একটি টহল দল উপজেলার পঞ্চাশী এলাকায় অভিযান চালায়। ভোর ৪টায় পঞ্চাশী বাজার থেকে মোঃ টিপু (৫৫), মোঃ বাদল (৩৫) এবং মোঃ নাজিম (৩০) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা সকলেই টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা, ২১ পুরিয়া হেরোইন (১ গ্রাম), ৫টি মোবাইল ফোন এবং ৪২২৪০ টাকা জব্দ করা হয়। আটকের পর ভোর ৫টায় জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ তিনজনকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। সরিষাবাড়ী থানার ইন্সপেক্টর মোঃ জসিম এই মালামাল বুঝে নেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪২   ৯৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ