জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৭৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ।

গ্রেপ্তারকৃত মোছা. সুজেদা (৩৮) মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের বেলাল মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র বিশেষ অভিযান মেলান্দহ থানার রায়ের বাকাই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪টি সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাডিতে মোট ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য ২২ লাখ ২০ হাজার টাকা।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিধানিক দল মেলান্দহে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫৭   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ