পরিবেশ অধিদপ্তরের অভিযান: ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ অধিদপ্তরের অভিযান: ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



পরিবেশ অধিদপ্তরের অভিযান: ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ জুলাই) পরিচালিত এই অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান-এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানটি ফতুল্লার ভূঁইগড় এলাকায় পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘন এবং ১৫-এর ৪(খ) ধারা মোতাবেক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় বা বিক্রয়ের জন্য প্রদর্শনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো, তিন ভাই স্টোর, ভূঁইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ: এই প্রতিষ্ঠান থেকে ৫ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শরিয়তপুর স্টোর, ভূঁইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ: এই প্রতিষ্ঠান থেকে ৪ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপপরিচালক এ, এইচ, এম রাসেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এই পদক্ষেপ পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারেরই অংশ বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:২১:৪৭   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ
নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে : এ্যানি
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
নির্বাচিত হওয়ার আগেই তারা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায় : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ