সোনারগাঁয়ে নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



সোনারগাঁয়ে নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-পরিচয় জানা সম্ভব না হলেও বয়স আনুমানিক ৩৬ হবে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সোনারগাঁ সরকারি কলেজ সংলগ্ন নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার হাত ও পা রশি দিয়ে পেছন দিকে বাঁধা ছিল। খবর পেয়ে বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটির আনুমানিক বয়স ৩৬ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:০৬   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ