ভারতে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



ভারতে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি স্কুল ভবন ধসে কমপক্ষে চার শিশু নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনটি ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিল। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা এবং দুর্যোগ ত্রাণ দলগুলোকে উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭:১০:৪১   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী
শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ