শেরপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে পুশইন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে পুশইন
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



শেরপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে পুশইন

জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার ভোর ৬টায় হাতিপাগার বিওপির নাকুগাঁও সীমান্ত সড়কে তাদের পুশইন করা হয়।

পরে খবর পেয়ে হাতিপাগার বিওপির বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৬টি পরিবারের ৫ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ১১ জন শিশু রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের দেয়া তথ্যমতে তাদের পরিচয় যাচাই বাছাই এর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া শেরপুরের সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।

বাংলাদেশ সময়: ১৭:১৬:১০   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ