জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান : আমীর খসরু
শনিবার, ২৬ জুলাই ২০২৫



জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান : আমীর খসরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই-আগস্ট আন্দোলনের মূলনায়ক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিএনপি জুলাই-আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তারেক রহমান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে।’

শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে পেশাজীবী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনাসভা ও পেশাজীবী মহাসমাবেশের আয়োজন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি। আগামীর বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ কী হবে, সেই চিন্তা আমরা করে রেখেছি। আমরা যা বলেছি, সেগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট না, তারেক রহমান নীতিনির্ধারকদের নিয়ে এ কাজগুলো প্রায় সমাপ্ত করে ফেলেছেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, আইটি সেক্টর, ইন্ডাস্ট্রি ও কৃষি খাতে কী হবে, তার সব আমরা হোমওয়ার্ক করে রেখেছি। এক কোটি চাকরির কথাও আমরা হোমওয়ার্ক করেই বলেছি। এ জন্য যেসব এক্সপার্টিজ আছেন, তারাও আমাদের সঙ্গে কাজ করছেন।’

আমীর খসরু বলেন, ‘আমাদের তো দেশ গড়তে হবে।
পলিটিক্যাল স্লোগান দিয়ে তো দেশ গড়া যাবে না। এখন আমাদের মানুষের কাছে পরিষ্কার করতে হবে যে, আমরা কিভাবে আগামীর বাংলাদেশ গড়ব।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের চট্টগ্রাম আহ্বায়ক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী এবং মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইফতেখার ইসলাম লিটনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৩০   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ