আড়াইহাজারে ২ ব্যাক্তি আটক, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ২ ব্যাক্তি আটক, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার
রবিবার, ২৭ জুলাই ২০২৫



আড়াইহাজারে ২ ব্যাক্তি আটক, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা, নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা, ৪টি চাপাতি এবং ৩টি ছুরি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মো. ফয়েজ উদ্দিনের ছেলে মো. আরিফ (৫০) এবং কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. মালেক ভান্ডারীর ছেলে মো. আব্দুল হালিম (৪০)।

পুলিশ জানায়, এই দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টহল দল তাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করে।

আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০৭   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ