বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
সোমবার, ২৮ জুলাই ২০২৫



বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

লেখক, মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে বরেণ্য এ রাজনীতিবিদকে দেখতে যান বিএনপি মহাসচিব।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরকে হাসপাতালে দেখতে যান।

তিনি বদরুদ্দীনের পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।

তিনি জানান যে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তার রোগমুক্তি কামনায় দোয়া করছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৮   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ