জুলাই সনদের মাধ্যমে ৫ আগস্ট উদ্‌যাপন করতে চাই: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদের মাধ্যমে ৫ আগস্ট উদ্‌যাপন করতে চাই: নাহিদ ইসলাম
সোমবার, ২৮ জুলাই ২০২৫



জুলাই সনদের মাধ্যমে ৫ আগস্ট উদ্‌যাপন করতে চাই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির মাধ্যমেই তারা ৫ আগস্ট উদ্‌যাপন করতে চান।

তিনি বলেন, কেউ কেউ অভিযোগ করেন আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি জুলাই গণঅভ্যুত্থান সফল না করতাম, তাহলে বছরের পর বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনের জন্য আপনারা অপেক্ষা করতেন।

আজ সোমবার জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই কোটা সংস্কার আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা অবশ্যই নির্বাচন চাই, ভোটাধিকার চাই। আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি, শুধু ভোটাধিকারের মাধ্যমে, কেবল সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার-আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার-আমার জীবনের পরিবর্তন হবে, যদি অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি।

তিনি সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তানসিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান।

এর আগে এনসিপির নেতা-কর্মীরা শহরের তমালতলা মোড় থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি বকুল তলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৩   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউপি সদস্যের পিতা
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা
পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : সেতুমন্ত্রী
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন
​সরিষাবাড়ীতে কবিরাজের আঙুল বিচ্ছিন্ন করে যুবকের থানায় আত্মসমর্পণ
মাদারগঞ্জে নেশার টাকার জন্য কলহ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ