চট্টগ্রাম বিমানবন্দরে ২ যাত্রীর ব্যাগেজে মিলল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বিমানবন্দরে ২ যাত্রীর ব্যাগেজে মিলল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



চট্টগ্রাম বিমানবন্দরে ২ যাত্রীর ব্যাগেজে মিলল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত দুই যাত্রীর কাছ থেকে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট ও ৯২০ পিস আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে দুই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম আসেন। এরপর তাদের ব্যাগেজ তল্লাশি করে এসব মালামাল জব্দ করেন কাস্টমস এবং বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা।

অভিযুক্তরা হলেন-ফেনীর ছাগলনাইয়া উপজেলার নূরনবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিজানুর রহমান। তাদেরকে প্রথমে আটক করা হলেও পরে পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা এবং পাকিস্তানি ডিউ ক্রিমের মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৪   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ