রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বুধবার, ৩০ জুলাই ২০২৫



রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

বুধবার (৩০ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার (৩০ জুলাই) ভোরে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সৃষ্ট সুনামির ঢেউ ৩ থেকে ৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতায় পৌঁছে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি করে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এটি সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে একটি কিন্ডারগার্টেন স্কুল। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইইএসজিএস) জানায়, ভূমিকম্পটি ছিল অগভীর এবং উপকূলবর্তী পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিমি দূরে।

রাশিয়ার সঙ্গে সঙ্গে জাপান ও হাওয়াইয়ের উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানে কিছু এলাকার জন্য ৩ মিটার পর্যন্ত সুনামির পূর্বাভাস দিয়ে মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। সেভেরো-কুরিলস্ক শহরের জন্য সরাসরি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন সাখালিন গভর্নর।উল্লেখ্য, কামচাটকা ও রাশিয়ার দূর-পূর্ব অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি ঘটে থাকে।

বাংলাদেশ সময়: ১১:১৩:৪৯   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ