বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ আবারও যান্ত্রিক ত্রুটির কবলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ আবারও যান্ত্রিক ত্রুটির কবলে
বুধবার, ৩০ জুলাই ২০২৫



বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ আবারও যান্ত্রিক ত্রুটির কবলে

যান্ত্রিক ত্রুটির কবলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এতে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২। এর প্রভাব পড়ে পরবর্তী ফ্লাইটেও—ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি। ফলে সকাল থেকে শাহজালাল বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে ব‍্যাংককগামী যাত্রীদের।
বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) বিমানের একাধিক সূত্রে বিষয়টি জানা যায়, শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট বিজি-৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।

এই বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটের বিলম্বের কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সময় বেলা ১১টায় ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৯:৫২   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় শ্বশুরবাড়িতে জামাতার মরদেহ উদ্ধার
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ
প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল
ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ
৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে দলিল লেখক সমিতির জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে পিকআপ ভর্তি ৩৫০ বোতল ভারতীয় কাশির সিরাপসহ ২ মাদক কারবারি আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ফ্লাইওভারে দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ