সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা

রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। শুক্রবার (১ আগস্ট) দুপুরে পদ্মা নদীর পাড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, নদীবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগের উন্নতি প্রয়োজন। এ প্রকল্পের সঙ্গে সরকারের একাধিক সংস্থা জড়িত। তাই সকল পক্ষের সম্মিলিত ও ইতিবাচক সাড়া পেলে অচিরেই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। নদীবন্দরগুলোর কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ে তিনি স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সহায়তা কামনা করেন, যাতে নদীবন্দরটি দ্রুত বাস্তবায়িত হয়ে স্থানীয় অর্থনীতিতে গতি আনতে পারে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:২৭   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ