ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া

ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরাইলে সবধরনের অস্ত্র রফতানি, আমদানি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে সরকারি অধিবেশনের পর প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন।

নতুন এই সিদ্ধান্তের ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরাইলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না।

বিবৃতিতে জানানো হয়, গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ঐক্যহীনতা।

গাজার পরিস্থিতির কথা উল্লেখ করে সরকার মানবিক সহায়তা প্রদানের অস্বীকৃতির নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানুষ মরছে, কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত এগিয়ে আসা উচিত।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় ‘সাংবিধানিক ও নীতিগতভাবে’ অটল এবং এজন্য ইসরাইল সরকারের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ আসন্ন সপ্তাহগুলোতে নেয়া হবে বলেও স্লোভেনিয়া সরকার জানিয়েছে।

স্লোভেনিয়া গত বছরের জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এরপর থেকে একাধিকবার গাজায় যুদ্ধবিরতি এবং উপত্যকাটিতে মানবিক সহায়তা সরবরাহ বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর টানা বোমাবর্ষণের কারণে উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে এবং চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স, আনাদোলু

বাংলাদেশ সময়: ১৩:৩২:৪৪   ২০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ