সন্তান হারানোর কষ্ট রাজ্য দিয়েও মোচন করা যায় না: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্তান হারানোর কষ্ট রাজ্য দিয়েও মোচন করা যায় না: ডিসি
শনিবার, ২ আগস্ট ২০২৫



সন্তান হারানোর কষ্ট রাজ্য দিয়েও মোচন করা যায় না: ডিসি

জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদ ও আহতদের মায়েদের নিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আলোচনা অনুষ্ঠান। শনিবার (২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এই অনুষ্ঠানে মায়েরা তাদের হারানোর বেদনা, সন্তানের স্মৃতি এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথির বক্তব্যে মায়েদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “সন্তান হারানোর কষ্ট রাজ্য দিয়েও মোচন করা যায় না। আপনাদের সন্তানরা দেশপ্রেমের যে কাব্য রচনা করেছে, আমরা সেই লক্ষ্য পূরণে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাই, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।”

অনুষ্ঠানে শহীদ আদিলের মা আয়শা বেগম, শহীদ সাইফুল ইসলামের মা হায়াতুন্নেছা, শহীদ মাওলানা মাবরুর সোয়াইন এর মা শাহানাজ বেগম এবং আহত মাহবুব আলমের মা হালিমা বেগম তাদের সন্তানদের নিখোঁজ, নির্যাতন ও হত্যার বর্ণনা দেন। তারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা আর কোনো বিচারহীনতার শিকার হতে চাই না। শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের বিচার চাই।”

আলোচনা শেষে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তাদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১১   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শতভাগ বৃত্তি অর্জনে এলাকায় আনন্দোচ্ছ্বাস
বরিশালের পথে কালকিনির ভূরঘাটায় জামায়াত আমীরের সংক্ষিপ্ত পথসভা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
শেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ