জামালপুরে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার
বুধবার, ৬ আগস্ট ২০২৫



জামালপুরে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ মামুনুর রশিদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আরামনগর এলাকার. সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুর রশিদকে আটক করেন। এসময় তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩২টি ৫০০ টাকার জাল নোট (মূল্য ১৬ হাজার টাকা) এবং নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ স্বীকার করেছেন যে তিনি বিভিন্ন উৎস থেকে জাল টাকা সংগ্রহ করে তা সাধারণ মানুষের কাছে আসল টাকা হিসেবে চালাতেন।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ জানান, উদ্ধারকৃত জাল টাকা, নগদ অর্থ এবং আটক আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় সরিষাবাড়ী থানায় একটি মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৯:৫১   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ