হকারদের জন্য স্থায়ী সমাধান জরুরি: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » হকারদের জন্য স্থায়ী সমাধান জরুরি: ডিসি
শনিবার, ৯ আগস্ট ২০২৫



হকারদের জন্য স্থায়ী সমাধান জরুরি: ডিসি

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুণর্মিলনী ও মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে এ আয়োজন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, রাস্তায় বসা হকারদের জন্য স্থানীয় সমাধান খুঁজে বের করতে হবে। তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তারা আবার ফিরে আসবে, তাই স্থায়ী সমাধান জরুরি। শহরে হকার সমস্যার সমাধানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে বসার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহসভাপতি রেজাউল ইসলাম মন্টু, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মো. মোরশেদ সারোয়ার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুল হাসান রুমি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাত জনকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৩০   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর সংবাদ সম্মেলন
সেন্টমার্টিন ভ্রমনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে - পরিবেশমন্ত্রী
চকবাজার মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
জামালপুরে ​৪ বছর পর মায়ের দেখা, দুই সন্তানের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ