রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোতালিব গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোতালিব গ্রেপ্তার
শনিবার, ৯ আগস্ট ২০২৫



রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোতালিব গ্রেপ্তার

দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলন দমাতে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ রয়েছে। রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের ২ অক্টোবর মোতালিবসহ ১৫০-২০০ জন অস্ত্র ও ককটেল নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং মূল্যবান সামগ্রী লুট করে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, “দাউদপুরের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবকে র‌্যাব-১ গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।”

বাংলাদেশ সময়: ২৩:৩৩:১৪   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ