জার্মান রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জার্মান রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ, সম্পর্ক জোরদারের অঙ্গীকার
সোমবার, ১১ আগস্ট ২০২৫



জার্মান রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। গত ৭ আগস্ট বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

আজ সোমবার (১১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানায় জার্মান দূতাবাস।

জার্মান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষা, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত লোটজ সাক্ষাৎ শেষে বলেন, বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, আমরা এই পথ একসঙ্গে চলতে থাকব।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৮   ২৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
আলফাডাঙ্গায় তারুণ্যের উল্লাসে, ব্যান্ডের তালে তালে ও স্লোগানে স্লোগানে জমকালো আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ