রাঙ্গামাটিতে ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডিও লেটার’ প্রদান

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডিও লেটার’ প্রদান
সোমবার, ১১ আগস্ট ২০২৫



রাঙ্গামাটিতে ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডিও লেটার’ প্রদান

জেলায় আজ ২০২৫ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘ডিও লেটার’ (প্রত্যয়নপত্র) বিতরণ করা হয়েছে।

আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিও লেটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক -এর সঞ্চালনায় অনুষ্ঠিত ডিও লেটার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলার জিপিএ ৫ প্রাপ্ত ১৩০ জন শিক্ষার্থীকে সোমবার ‘ডিও লেটার’ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২২:১২   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ