সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন
সোমবার, ১১ আগস্ট ২০২৫



সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন তুহিন।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টায় “সরিষাবাড়ী উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ”-এর ব্যানারে সরিষাবাড়ী প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এস এম ইব্রাহিম হোসেন লেবু। সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর এটি সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোলায়ন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, এবং সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্য ও ন্যায়বিচারকে হত্যা করা। তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:০৯   ৩৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
আলফাডাঙ্গায় আকাশ মিয়ার পরিবারের সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ছিরু খন্দকারসহ পরিবারের সদস্যরা
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ