গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চানাচুর গলায় আটকে ১২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কোনাবাড়ি এলাকায়। নিহত শিশুটির নাম সুমাইয়া আক্তার। সে ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে চানাচুর খেতে দিলে হঠাৎ তা তার গলায় আটকে যায়। এতে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়।
দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাইদুর রহমান শাওন শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৩   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ