জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) উপজেলা অডিটরিয়ামে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সরিষাবাড়ী’ এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ব্যাপ্টিস্ট এইড-বিবিসিএফ-এর পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে মোট ২২৭ জন শিশুর হাতে এই উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম, যিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ। উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জীত বিশ্বাস।

অনুষ্ঠানে প্রতিটি শিশুকে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, স্লেট, চক, অঙ্কন খাতা এবং পোশাক দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার জন্য ১৫০ গ্রাম মেরিন সাবান, ৫০০ গ্রাম সুপার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, ৪০ গ্রাম পেস্ট, ৩৫ গ্রাম মেরিন সাবান এবং ১২টি মিনি শ্যাম্পু প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য একটি শিশুর সার্বিক বিকাশের জন্য অপরিহার্য। এ ধরনের উদ্যোগ শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপকরণ পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে জানায় যে এই সামগ্রীগুলো তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪০   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ