নারায়ণগঞ্জ বন্দরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ বন্দরে গণপিটুনিতে ডাকাত নিহত
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জ বন্দরে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে হাতবোমা বিস্ফোরণে ১ ডাকাত নিহত হয়েছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে আরও দুই ডাকাত গুরুতর আহত হয়। আজ (শনিবার, ১৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একদল ডাকাত মেঘনা নদীপথে নৌকাযোগে এসে কলাগাছিয়া বাজারসংলগ্ন আবাসিক এলাকায় ডাকাতির চেষ্টা চালায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধে নামলে ডাকাতরা আতঙ্কিত হয়ে যায়।

এ সময় এক ডাকাত হাতবোমা নিক্ষেপ করলে তা ফিরে গিয়ে তার শরীরেই বিস্ফোরিত হয়। এতে তার হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই গুরুতর জখম হয় এবং পরে নদীতে পড়ে মারা যায়।

অপরদিকে, পালানোর সময় এলাকাবাসী আরও দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছান।

তিনি জানান, নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থাও গুরুতর। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে, পুরো ঘটনার তদন্ত চলছে। ডাকাত চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪০   ৮১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ