চাষাড়ায় শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাষাড়ায় শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



চাষাড়ায় শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুʼটি ইউনিট।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জিয়া হলের ভেতরে হলরুমটিতে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে কল করা হলে তারা কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ভবনটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এ হলের ভেতরে কোনো কার্যক্রম না হবার কারণে সেখানো বিদ্যুৎ সংযোগও নেই। আশেপাশের কেউ সিগারেট খেয়ে ভেতরে ফেলার কারণে আগুন সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

স্থানীয়রা বলছেন, পরিত্যক্ত ভবনটির ভেতরে ও পেছনের দিকে দিনে-রাতে মাদকসেবীদের আড্ডা বসে। সেখান থেকেও আগুন লাগতে পারে।

এদিকে জিয়া হল প্রাঙ্গণে চলছে জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ মেলা। তবে, ভেতরের আগুন বাইরে ছড়াতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:১৬   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ