বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী

বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ সভাপতি রাহাত আহমেদ রিটু, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক আবু হাশেম। প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন সম্প্রসারণ কর্মকর্তা মোছা. মমতাজ বেগম।

উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থীদের বিজনেস প্ল্যানসহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উদ্যোক্তাদের মাধ্যমে এ দেশের অর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। চাকরি করার চেয়ে চাকরি দেওয়াটা বেশি সম্মানজনক। নতুন উদ্যোক্তারা ইনভেস্টমেন্ট থেকে কিভাবে প্রফিট আসবে সেই অভিজ্ঞতা শিখতে হবে। এটা জানা না থাকলে ব্যবসায় লোকসান হবে।

পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১২   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ