ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

দেশটির কারা পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের বিভিন্ন কারাগার থেকে মোট এক হাজার ৯৬৮ জন সন্ত্রাসীকে ওফার ও কৎজিওত কারাগারে স্থানান্তর করা হয়েছিল।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ওইসব বন্দিদের ওফার কারাগার থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এবং কৎজিওত কারাগার থেকে কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়েছে।’

হামাস এই ব্যাপক মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ‘ঐতিহাসিক জাতীয় মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা আমাদের মুক্তিপ্রাপ্ত বন্দিদের, তাদের সাহসী পরিবারদের এবং আমাদের গর্বিত ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানাই। দখলদার শক্তির কারাগার থেকে এই মুক্তি আমাদের স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে এক উজ্জ্বল জাতীয় মাইলফলক।’

এই এক হাজার ৯৬৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায়, যা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে কার্যকর হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৪   ৫৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ